মৌলভীবাজার চক্ষু হাসপাতালের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
এহসান বিন মুজাহির: মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভূমি একটি ভূমিখেকো মহল জোরপূর্বক দখল করার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে শহরের সর্বস্তরের মানুষ।
২৬ মে বৃহস্পতিবার দুপুরে চক্ষু হাসপাতালের ভূমি রক্ষা কমিটি অয়োজনে শহরের চৌমুহনায় এলাকায় প্রায় দেড় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এএম ইয়াহিয়া মুজাহিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, শিক্ষাবিদ সাইয়্যেদ মুজিবুর রহমান, পৌর কাউন্সিলার বায়েছ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ মৌলভীবাজার মডেল থানায় একাধিকবার ভূমি রক্ষার জন্য সহযোগীতা চেয়েও কোন প্রকার সহায়তা পাননি। এ অবস্থায় জাতীয় মানের এ প্রতিষ্ঠানটি হুমকির মূখে পড়েছে। হাসপাতালের জমি রক্ষা ও সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রত পদক্ষেপ গ্রহণের আহবান জানান বক্তারা।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed