১৫০০০০ বোতল দিয়ে দ্বীপ তেরি করে রেকর্ড!
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বীপের নাম জোয়ক্সি আইল্যান্ড। মেক্সিকোর কানকুন শহরের কাছে রয়েছে এই দ্বীপ। জলের মধ্যেই ভাসছে দ্বীপটি। আর সেখানেই থাকেন রিচার্ড অটোয়া নামে এক শিল্পী। তিনি একাধারে সঙ্গীতশিল্পী ও সুদক্ষ মিস্ত্রীও বটে। এই প্রাইভেট আইল্যান্ডটি নিজের হাতেই তৈরি করেছেন রিচার্ড।
১৫০০০০ ফেলে দেওয়া বোতল দিয়ে দ্বীপটি তৈরি করতে রিচার্ডের সময় লেগেছে ৭টি বছর। এলাকা প্রায় ৮,০০০ স্কোয়্যার মিটার। একটা সাধারণ বাড়িতে যা যা থাকে তার সবকিছুই প্রায় রয়েছে এখানে। রয়েছে বেডরুম, রান্নাঘর, টয়লেট এমনকী রুফটপ সানডেকও রয়েছে।
সোলার ইলেকট্রিসিটির কানেকশন রাখতে উপকূলের সঙ্গে জোড়া থাকে ১০০ ফুটের একটি তার। মাঝে মাঝেই গানের শোর ব্যবস্থা করেন রিচার্ড। তাকে সবরকম ভাবে সাহায্য করেছেন তার প্রেমিকা জডি বাউলিন। তিনি ফ্লোটিং হাউসেই থাকবেন। ততদিন পর্যন্ত ইকো-স্পা বেড থেকে ব্রেকফাস্ট তৈরি সব ব্যবস্থাই করে রাখছেন রিচার্ড।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed