Main Menu

দক্ষিন সুরমায় তিন প্রতিস্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার বিকেলে এএসপি মোঃ খায়রুল আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এর নেতৃত্বে ও বিএসটিআই ফিল্ড অফিসার মোঃ পারভেজ মিয়াসহ দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআই কর্তৃক অনুমোদন বিহীন খাবার সরবরাহ করার অপরাধে (ক) মায়ের দোয়া আইসক্রিম এর মালিককে ১০ হাজার টাকা, সাবেরা এ্যান্ড কোম্পানী বেকারীর মালিককে ২০ হাজার টাকা ও হিরা ফুডস এর মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

Share





Related News

Comments are Closed