Main Menu

ফুলবাড়ীতে ইরি-বোরো ধান ক্রয় শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য গুদামে সরকারি ভাবে ইরি বোরো ধান সরাসরি কৃষকের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে ক্রয় শুরু হয়েছে।

রবিবার ২২ মে বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ইরি বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এহেতেশাম রেজা কৃষক মাহবুব আলম মুকুলের নিকট ইরি-বোরো ধান ক্রয়ের বিল তুলে দেন।চলতি বছর সরকার প্রতি কেজি ধান ২৩ টাকা, চাল প্রতি কেজি ৩২টাকা দরে ক্রয় করবেন বলে জানা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) এটিএম হামীম আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধুসুদন বর্মণ, ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজ আল আসাদ, ফুলবাড়ী অগ্রাণী ব্যাংক শাখার ব্যবস্থাপক প্রফুল­ কুমার রায়, ফুলবাড়ী খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারী, কৃষকগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

Share





Related News

Comments are Closed