Main Menu

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যান, সদস্যদের শপথ গ্রহণ

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই শপথ পাঠ করান। গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন, ১নং এলুয়াড়ী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম, ২নং আলাদীপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাফ্ফর হোসেন সরকার, ৩নং কাজিহাল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মানিক রতন, ৪নং বেতদীঘি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তাহের মন্ডল, ৬নং দৌলতপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আজিজ মন্ডল এবং ৭নং শিবনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান বিপ্লব চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রাব্বানী প্রমুখ।

অপরদিকে রবিবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে নব নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছাত্তার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাছিনা ভুঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান হাবিব, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদ আলী। শপথ গ্রহণ অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ৬৩ জন পুরুষ ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed