চিরনিদ্রায় শায়িত নূরজাহান বেগম
বৈশাখী নিউজ ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম।
সোমবার রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তার মেয়ে ফ্লোরা ইয়াসমিন। জামাই ডা. ফজলুর রহমান, নাতি জামাই মো. নওশের।
এর আগে, তার দ্বিতীয় নামাজে জানাজা গুলশান জামে মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। তার আগে বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে ৫টা পর্যন্ত স্বজন-শুভানুধ্যায়ী-সহকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানানোর সুযোগ পান।
নূরজাহান বেগমের প্রথম নামাজে জানাজা তার পুরান ঢাকার বাসভবন ‘খাতুন কুটির’র আঙিনায় সম্পন্ন হয়। পৌনে ৩টার দিকে এ জানাজা হয়েছে। এতে অংশ নেন মরহুমার স্বজন, শুভানুধ্যায়ী ও প্রতিবেশীরা।
সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল প্রায় ৯১ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ফ্লোরা ইয়াসমিন ও রিনা ইয়াসমিনকে রেখে গেছেন। তার স্বামী ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই।
নূরজাহান বেগমের স্বজনরা জানিয়েছেন, গত ৫ মে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ৭ মে নূরজাহানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। তারপর থেকে সেখানে ‘লাইফ সাপোর্টে’ ছিলেন এই প্রবীণ নারী সাংবাদিক।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়, নূরজাহান বেগমের ফুসফুসে কফ জমে নিউমোনিয়া হয়েছে।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed