Main Menu

৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে: ভূমি মন্ত্রী

গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি: ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি. বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে সারাদেশের খাস জমি খুঁজে বের করুন। গৃহহীনদের ঘর তৈরির যত টাকা লাগুক, দিবে সরকার। ২০১৮ এর মধ্যে ৫০ হাজার গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করার চ্যালেঞ্জ গ্রহণ করুন।

শনিবার দুপুরে রাজধানীর কাটাবনে ভ‚মি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমিমন্ত্রণালয়াধীন গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্পের আওতায় গৃহহীনদের পুনর্বাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী সেমিনারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে ভ‚মিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব-উল-আলম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমিসচিব মেছবাহ-উল-আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে সারাদেশ থেকে এডিসি, আরডিসি, ইউএনও, এসিল্যান্ড, পিআইও পদে কর্মরত ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শাহেদ সবুর, গুচ্ছগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক একেএম নূরুল আমিন সরকার, ভ‚মিপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক এ.আর.এম. খালেকুজ্জমান এসময় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী শরীফ বলেন, প্রকল্প বাস্তবায়নের বড় বাধা হলো খাস জমি খুঁজে বের করা। দেশে পর্যাপ্ত খাস জমি রয়েছে। গৃহহীন ও ভ‚মিহীনের জন্য জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অজুহাত দেখাবেন না। সারাদেশে খাসজমিতে গৃহহীনের ঘর তৈরি করে পুনর্বাসনের জন্য যত টাকা দরকার সরকার দিবে। আপনারা আন্ডার লিটিগিশনের দোহাই দিবেন না। নিষ্কন্টক খাস জমি যেটুকু আছে আগে দ্রæত সেগুলো বের করুন। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট কেউ খাস জমির সঠিক তথ্য দিতে গড়িমশি করলে তাদেরকে তিরস্কার করা হবে বলে হুশিয়ার করেন ভ‚মিমন্ত্রী। মন্ত্রী বলেন, চলতি ২০১৬ সালে অন্তত ৮০০ গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হবে। প্রতিটি গুচ্ছগ্রামে বিদ্যুতের আলো দেওয়া হবে। আগামী ২০১৮ সালের মধ্যে ৫০ হাজার গৃহহীন পরিবার পুনর্বাসনে বাস্তবসম্মত কাজ পরিচালনা করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, প্রতিটি গৃহহীন পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা প্রদান, শিক্ষা, নিরাপদ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনসহ প্রতিটি মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচি বাস্তবায়নে ভূমিমন্ত্রণালয়ের পক্ষে সরকার ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। উল্লেখ্য, বিগত সময়ে এ সরকার ৬১টি জেলায় ২৫৪টি গুচ্ছগ্রাম নির্মাণ করে মোট ১০,৭০৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। গুচ্ছগ্রামবাসীদের প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মকান্ড পরিচালনার জন্য ৭৫০ বর্গফুট আয়তনের ২৪৭টি মাল্টিপারপাস হল নির্মাণ করা হয়েছে। এছাড়া ২৫৪টি গুচ্ছগ্রামের পুনর্বাসিত ১০,৭০৩ টি পরিবারকে প্রশিক্ষণ প্রদানসহ বিআরডিবির মাধ্যমে ১০.৭০৩ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed