শিক্ষক লাঞ্চিত করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: নারায়নগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয় । ঘন্ট্যাপী এ কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন, কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সাখাওয়াত হোসেন, নাসিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সেই শিক্ষককে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো এবং সেই মর্মান্তিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা এ জঘন্য কাজটি করেছে তারা খুব খারাপ করেছে। তাই দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন যাবেন বলে হুশিয়ারি দেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed