Main Menu

সিলেটে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মালিক কর্তৃক শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও রাস্তা অবরোধ করেছে সিলেট মহানগর দর্র্জি শ্রমিকলীগ। ১৪ মে শনিবার বিকালে নগরীর জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ করে দর্জি শ্রমিকরা।
এসময় শ্রমিকরা জিন্দাবাজারের প্রধান সড়ক অবরোধ করে এবং যানজটের সৃষ্টি হয়। পরে দলীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান গত বৃহস্পতিবার জিন্দাবাজারস্থ ড্রেসলক টেইলার্সের মালিক মোঃ সুহিন মিয়া কর্তৃক নির্যাতনের শিকার হন কর্মচারী মনির হোসেন। আজ পর্যন্ত সুষ্ঠ সমাধান না পাওয়ায় আন্দোলনে নামে শ্রমিকরা। বিক্ষোভকালে মহান মে মাসেও শ্রমিক নির্যাতনের মত ঘটনাকে নিন্দা জানিয়ে জুতা প্রদর্শন করে শ্রমিকরা। বিক্ষোভের পূর্বে মুক্তিযোদ্ধা গলির মূখে আয়োজিত সমাবেশে মহানগর দর্র্জি শ্রমিকলীগের সভাপতি কামাল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টিটু তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারন সম্পাদক আব্বাস আহমদ, জেলা যুব শ্রমিকলীগের অর্থ সম্পাদক আবু তাহের, দর্জি শ্রমিকলীগ নেতা টিপু সুলতান, রিংকু সরকার, শংকর কুমার প্রমুখ।

Share





Related News

Comments are Closed