Main Menu

এনজিও ফেডারেশনের সিলেট জেলা কমিটি গঠন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এনজিও ফেডারেশন (এফএনবি) সিলেট জেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে শনিবার সিলেট সদর উপজেলার পীরের বাজারের ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক এর চীফ ফাইনান্স অফিসার এবং এনজিও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান এসএন কৈরী’র সভাপতিত্বে ও এনজিও ফেডারেশনের সমন্বয়কারী মোসাদ্দেক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, আশার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও এনজিও ফেডারেশনের কোষাধ্যক্ষ ফারজার রহমান, আরডিআরএস এর নির্বাহী পরিচালক ড. সেলিমা রহমান, এনজিও ফেডারেশনের নির্বাহী সদস্য আনোয়ার উল্লাহ, এনজিও ফেডারেশনের পরিচালক এম. তাজুল ইসলাম, এনজিও ফেডারেশনের নির্বাহী সদস্য ও এসএসকেএস এর সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ। মুক্ত আলোচনায় অংশ নেন এফআইভিডিবি’র সহযোগী পরিচালক সমিক শহিদ জাহান, আইডিয়ার নির্বাহী পরিচালক মোঃ নাজমুল হক, এসএসকেএস হবিগঞ্জ শাখার প্রতিনিধি মতিলাল দাশ, পাশা হবিগঞ্জের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির প্রমুখ।
সভায় এসএসকেএস’র রোটারিয়ান বেলাল আহমদ-কে সভাপতি ও ব্র্যাক এর বিভাষ চন্দ্র তরফদারকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এনজিও ফেডারেশন সিলেট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছে সহ-সভাপতি এফআইভিডিবি’র সমিক শহিদ জাহান, কোষাধ্যক্ষ ব্যুরো বাংলাদেশের মোঃ আওলাদ হোসেন, নির্বাহী সদস্য- আশা’র মোঃ ফিরোজুর রহমান, আর ডবিøউ ডি ও’র সমিতা বেগম মীরা, বেলা’র এডভোকেট শাহ শাহেদা, ভার্ড’র নাসরিন বানু, টিএমএসএস’র মোঃ মনোয়ার হোসেন, আরডিআরএস’র এমডি মোছাব্বের রহমান।
সভা শেষে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এনজিও ফেডারেশনের আমন্ত্রিত অতিথি ও নবনির্বাচিত সিলেট জেলা কমিটির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code