Main Menu

সিকৃবি ছাত্রদলের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার বালূচর নয়া বাজার পয়েন্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিকৃবি’র সিনিয়র ছাত্রদল নেতা জামিল আহমদের সভাপতিত্বে ও শরিফুল ইসলাম জুনায়েদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিকৃবির সিনিয়র ছাত্রদল নেতা মোঃ নাঈম উদ্দিন জাবেদ, কাওছারুল ইসলাম কিরণ, সুদীপ সিংহ।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারিনী শেখ হাসিনা সরকার হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় চার্জশীট দাখিল করেছে। এর পরিণতি বাকশালীদের জন্য শুভ হবে না। শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছাত্রদল নেতাকর্মীরা সরকারের কোন ষড়যন্ত্রই সফল হতে দেবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের উপর দায়েকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারীনি হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজকে সাথে নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুর্বার আন্দোলনের ডাক দিবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা একরাম হোসেন, রুবেল হোসেন, জয়ব্রত দত্ত, ইমান আল হোসাইন শামীম, কবির আহমদ, বাচ্চু আহমদ, উচ্ছাস চাকমা প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed