Main Menu

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ’র পথসভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বাসদ ( মার্কসবাদী) সিলেট জেলা শাখা ১৪মে টুকের বাজার, কুমার গাও এবং মদিনা মার্কেটে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাসমূহে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, রেজাউর রহমান, অনিক ধর,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক তামান্না আহমেদ, ইশরাত রাহি রিশতা, লক্ষী পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার আহবায়ক অপু কুমার দাশ, সিলেট নগর শাখার সাংগঠনিক সম্পাদক লিপন আহমেদ প্রমুখ।

পথসভায় নেতৃবৃন্দ বলেন, “মহাজোট সরকার উন্নয়নের নামে একর পর এক জনস্বার্থবিরোধী প্রকল্প বাস্তবায়ন করছে। এই সরকারের সাড়ে ছয় বছরের শাসনামলে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে ৮ বার আর গ্যাসেরমূল্য বাড়ানো হয়েছে তিন বার। বিশ্বব্যাপী জ্বালানী তেলের দাম কমে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ অনেক কমেছে। তাই বিদ্যুতের দাম কমানোর কথা কিন্তু সরকার তা না করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছেই শুধু নয় উপরুন্ত গ্যাসেরও দাম বাড়ানোর প্রস্তাব এসেছে। গ্যাস আমাদের নিজস্ব সম্পদ ও লাভজনক খাত, তাই গ্যাসের মূল্য দফায় দফায় বাড়ানোর কোন যুক্তি নেই। অথচ বিইআরসি’তে পেট্টোবাংলা গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাবনা পাঠিয়েছে তাতে সিঙ্গল বার্ণার ও ডাবল বার্ণারে মূল্য বেড়ে যথাক্রমে ৬০০ থেকে ১১০০ এবং ৬৫০ থেকে ১২০০ টাকা হবে। বিদ্যুৎ ও গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রস্তাবনার ফলে বাড়বে বাড়িভাড়া, পরিবহন এবং কৃষি উৎপাদনের খরচ।” অন্যদিকে বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। ফলে জনগনকে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাধ্য করা হচ্ছে। এতে লাভবান হবে এলপি গ্যাস ব্যবসার সাথে যুক্ত বসুন্ধারা, টোটাল গ্যাস গ্রæপসহ একদল ব্যবসায়ী।

নেতৃবৃন্দ আরো বলেন,‘ অনির্বাচিত এই মহাজোট সরকার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। জনমতের কোন তোয়াক্কা তারা করে না। জনগণের সংগঠিত প্রতিরোধই কেবল স্বেচ্ছাচারী সরকারের অপতৎপরতাকে প্রতিহত করতে পারে’।

Share





Related News

Comments are Closed