জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও চারজন। শনিবার দুপুর ২টার দিকে জাফলং পাথর কোয়ারির মিস্টার ওয়েলকামের বাগানের পাথর গর্তে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মশিউর রহমান (৫০)। তিনি লেংগুড়া ইউনিয়নের সাঁতারগ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেশ কদিন ধরে জাফলং পাথর কোয়ারির মিস্টার ওয়েলকামের বাগানের গর্তে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। শনিবার দুপুর ২টার দিকে ৬০ জন শ্রমিক বোমা মেশিনে পাথর উত্তোলন করছিলেন। এসময় বোমা মেশিনের আঘাতে গর্ত দেবে যায়। সেই গর্তে মশিউরসহ ৫ জন শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে বিজিবির সংগ্রাম ফাঁড়ির টহল দল এসে ৫ জনকে উদ্ধার করে। কিন্তু মশিউর ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোয়ানঘাট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে মারা যান মশিউর।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed