কলারোয়ায় ধান ও গম সংগ্রহের উদ্বোধণ
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার সরকারী খাদ্যগুদামে বোরো ধান ও গম সংগ্রহ-২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার বেলা ১১টায় কলারোয়া খাদ্য গুদামে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বোরো ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজীত কুমার মুখার্জী, কলারোয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দীক, উপজেলার চাষী লক্ষণ চন্দ্র দে, এরতাজুল হক, শামসুর রহমান প্রমুখ। এবার সরকার ধান ২৩ টাকা কেজি ও গম ২৮ টাকা কেজি দরে ক্রয় করছে বলে জানা গেছে।
Related News
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
Manual1 Ad Code নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পারRead More
ছাতকে ইউটিউব দেখে প্রবাসফেরত তরুণের আঙুর চাষে বাজিমাত
Manual2 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘বিদেশ নয়, নিজের মাটিতেই রয়েছে সম্ভাবনা’—এই বিশ্বাসকে বাস্তবে রূপRead More



Comments are Closed