দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাসদের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন রমজান মাসে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১২ মে বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আম্বারখানাস্থ দলীয় কার্যালয় সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে আম্বারখানা পয়েন্টে সমাবেশে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রনব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সহ-সভাপতি আজহারুল হক চৌধুরী সাকিব, বদরুল আমিন, সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাধারন মানুষ যে সব দ্রব্য-সামগ্রী ব্যবহার করে তার মূল্য এমনিতেই চড়া তার মধ্যে রমজান মাসকে সামনে রেখে চাল-ডাল-তেল-ছোলা-সবজীর দাম হু হু করে বাড়ছে। সারাদেশের সাধারন মানুষ আজ মুনাফালোভী-কালোবাজারী সিন্ডিকেটের কাছে জিম্মি।
বক্তারা বলেন, কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। জনমতকে উপেক্ষা করে কয়েকদিন পর পর গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে সরকার। সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে মন্ত্রীরা আবাসিক গ্রাহকদেরকে সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। সাধারণ গ্রাহকদেরকে গ্যাসের ন্যায্যতা থেকে বঞ্চিত করে আবারও নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা হচ্ছে, যা সম্পূর্ণ গনবিরোধী।
বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। রমজান মাসে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগনের প্রতি আহবান জানান।
Related News
সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাবRead More
কিশোরগঞ্জের ইটনায় কিশোর হত্যা, সিলেটে গ্রেফতার ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে নাঈম মিয়া (১৭) হত্যাRead More



Comments are Closed