কমলগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আগামী ২৮ মে অনুষ্ঠেয় ৫ম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বৃহষ্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে এক বিএনপি মনোনীত প্রার্থীসহ ৩ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
বৃহষ্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী সুন্দর আলী, ৭নং আদমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আনোয়ার হোসেন বাবু, ৪নং শমশেরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মারুফ আহমেদ বাপ্পী এবং সদস্য পদে কমলগঞ্জ সদর ইউনিয়নে ১ জন, আলীনগর ইউনিয়নে ১ জন, আদমপুর ইউনিয়নে ১ জন ও মাধবপুর ইউনিয়নে ১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের খবর নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
Manual3 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ না থাকায় ভোগান্তিরRead More
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপীRead More



Comments are Closed