Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভি’র সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল। সভাপতি পদে আজিজ আহমদ সেলিম ৪৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শাহ্ দিদার আলম নবেল ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্ব›িদ্ব লিয়াকত শাহ ফরিদী ২৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্ব›িদ্ব ফয়সাল আহমদ বাবলু পান ৩১ ভোট। নির্বাচনে সহ-সভাপতি (১ম) ওয়েছ খছরু (মানবজমিন) ৪০টি এবং সহ-সভাপতি (২য়) মঈন উদ্দিন (শুভ প্রতিদিন) ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সহ-সাধারণ পদে এস. সুটন সিংহ (উত্তরপূর্ব) ৪৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির (নিউএজ) ৪৮ ভোট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ফয়সল আহমদ মুন্না (যমুনা টেলিভিশন) ৪৯ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ রাসেল (যুগভেরী) ৫০ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এম এ মালেক (যুগভেরী), ৪৪ ভোট, পাঠাগার সম্পাদক পদে কাইয়ুম উল­াস (সবুজ সিলেট) ৩৮ ভোট, দফতর সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ (শুভ প্রতিদিন/সিলেটভিউ২৪ডটকম) ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে তুহিনুল হক তুহিন (উত্তরপূর্ব) ৪৯ ভোট, ইমরান আহমদ (আমাদের অর্থনীতি/সিলেটভিউ২৪ডটকম) ৪৫ ভোট, রজত চক্রবর্তী (শ্যামল সিলেট) ৩৩ ও নুরুল হক শিপু (সবুজ সিলেট) ৩২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের ৮৩ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুইটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে লিয়াকত শাহ ফরিদী-শাহ দিদার আলম নবেল পরিষদ থেকে ৯ জন ও আজিজ আহমদ সেলিম-ফয়সল আহমদ বাবলু পরিষদ থেকে ৬ জন বিজয়ী হন।
সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সামিউল আলম ও তাঁর সাথে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভবতোষ রায় বর্মণ রানা ও ফারুক মাহমুদ চৌধুরী।

নগরীর জিন্দাবাজারস্থ জেলা প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন চলাকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে আসেন। তাদের মধ্যে উলে­খযোগ্য ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর আ.লীগের দফতর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সালাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিটি কাউন্সিলর আবদুর রকিব তুহিন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মুশফিক জায়গীরদার, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশেন (ইমজা)-সিলেট’র সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, ইমজা’র সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচন, যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed