Main Menu

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথ প্রতিনিধি: জগন্নাথপুরে বিভিন্ন অনলাইন পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সমন্বয়ে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের ডাক বাংলা রোডস্থ জগন্নাথপুর নিউজ মিডিয়া কার্যালয়ে আয়োজিত সভায় সাংবাদিক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও রিয়াজ রহমানের পরিচালনায় অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত প্রতিনিধিদের সম্মতিক্রমে ডেইলী সিলেট ডট কম ও খবর ৫২ এর বিশেষ প্রতিনিধি ওয়াহিদুর রহমান ওয়াহিদ কে সভাপতি, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডট কম এর সহকারী সম্পাদক ও লন্ডন বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর জগন্নাথপুর প্রতিনিধি মোঃ আব্দুল হাইকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি- বৈশাখী নিউজ টুয়েন্টিফোর ডটকম এর জগন্নাথপুর প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াহিদ, সহ-সভাপতি- ডেইলী আমার সিলেট টুয়েন্টিফোর ডট কম এর জগন্নাথপুর প্রতিনিধি মোঃ হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ- সুরমা টুয়েন্টিফোর ডট কম এর জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আমার সিলেট টুয়েন্টিফোর ডট কম এর বার্তা সম্পাদক গোলাম সারওয়ার, কার্যকরী সদস্য- সিলেট ভূমি টুয়েন্টিফোর ডট কম এর বিশেষ প্রতিনিধি তালুকদার মকবুল হোসেন, সদস্য- ছাতক নিউজ টুয়েন্টিফোর ডট কম এর জগন্নাথপুর প্রতিনিধি মীর জাহান মিজান, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডট কম এর জগন্নাথপুর প্রতিনিধি বিপ্লব দেবনাথ।

Share





Related News

Comments are Closed