Main Menu

সিলেট ও মৌলভীবাজারের ৩৯ ইউপিতে নির্বাচন শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চতুর্থ ধাপে ৭ মে শনিবার সিলেট ও মৌলভীবাজারের ৩৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে বৃহস্পতিবার রাত ১২টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। প্রচারণার শেষ দিনে এসব ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শনিবার সিলেট জেলার দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ এবং মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়া উপজেলার ৩৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিপুল উদ্দীপনা বিরাজ করছে এবং তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্বাচনী প্রচারণা কষ্টসাধ্য হলেও প্রার্থীরা ঘরে বসে নেই। দলীয় নেতারা প্রতিটি ইউনিয়নে গিয়ে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ দলের মনোনীত প্রার্থীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে বিদ্রোহী প্রার্র্থীরাও বসে নেই। অনেক ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার কাছে দলীয় প্রার্থীরা কোনঠাসা হয়ে আছেন। বৃহস্পতিবার রাত ১২টা থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ হয় যাবে।
দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুসিক জানান, দক্ষিণ সুরমায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে। আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা উপজেলার ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সংঘাত-সহিংসতার আশংকা করা হলেও শেষতক প্রার্থীদের আন্তরিকতা ও প্রশাসনের দক্ষতায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবার ৭ ইউনিয়নে ১ লাখ ২৫ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৩ জন, মহিলা ভোটার ৬৩ হাজার ৩৮ জন। ৬৩টি ওয়ার্ড, সংরক্ষিত ২১টি ওয়ার্ড, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি। ভোট কক্ষের সংখ্যা ৩৯০টি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যগণকে প্রস্তুত রাখা হয়েছে।
ভোট কেন্দ্রগুলো হচ্ছে- বরইকান্দি ইউনিয়ন, বরইকান্দি ইউপি অফিস, বরইকান্দি ইসলামিয়া আলিম মাদরাসা, লাউয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভবনের পূবাংশ), লাউয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভবনের পশ্চিম অংশ) হাজী ইসরাইল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পিরোজপুর, লাউয়াই জালালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভবনের উত্তর অংশ) মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয় (ভবনের দক্ষিণ অংশ) জৈনপুর, কুচাই ইউপি, শ্রীরামপুর সিরাজ উদ্দিন আহমদ একাডেমী, শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুচাই ইর্শাদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, তৈয়ব কামাল জামেয়া ইসলামিয়া বরায়া মাদ্রাসা, পশ্চিমভাগ উত্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, পশিচমভাগ-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জান আলী শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় সুলতানপুর, সিলাম ইউপি- মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রস্তুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিলাম ইউনিয়ন পরিষদ অফিস, নবারুন উচ্চ বিদ্যালয়, খড়ারিয়া মাদ্রাসা, সৈয়দ কুতুবজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, চারিকাঠিরচক সুন্নী এবদেদায়ী মাদ্রাসা, সিলাম পি.এল উচ্চ বিদ্যালয়, শাহ তৈয়ব সরকারী প্রাথমিক বিদ্যালয়, লালাবাজার ইউপি- লালাবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাটাদিয়া মোহাম্মদিয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়, খাজাকালু মাদ্রাসা, খালপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিবিদইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, হকিয়ারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাফরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালালপুর ইউপি-গরীব নেওয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গরীবে নেওয়াজ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছব্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়, করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালালিয়া সিনিয়র মাদ্রাসা, দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুর্ত্তি সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়খাইল রেজি: প্রাথমিক বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, আলমদীন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোগলাবাজার ইউপি- রেবতি রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরিষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেবতি রমন উচ্চ বিদ্যালয়, বজলুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহদাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাউদপুর ইউপি- কটু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাউদপুর গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসা, তুরুকখলা বালিকা মাদ্রাসা, রাখালগঞ্জ (ইলাইগঞ্জ) সরকারী প্রাথমিক বিদ্যালয়, দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা রাউতকান্দি, ঝাপা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাখালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইনাত আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩ মে মধ্যরাত ১২টা থেকে ১০ মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৬ মে মধ্যরাত ১২টা থেকে ৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed