শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার আহমদ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে বের হয় কাউছার। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে কাউছার। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক মিয়া জানান, শুক্রবার বিকালে বজ্রপাতে কাউছার নামে এক কিশোরের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার আত্মীয়স্বজন দ্রুত তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed