Main Menu

সিলেটে অন্যের সিম ব্যবহার করে প্রতারনা, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অন্য জনের নামে থাকার সিম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ওই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়।

রবিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ৭টি সিম জব্দ করা হয়।

গ্রেফতার ফাহাদ আহমদ (২১) বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইনে জুয়া খেলায় অংশ নেওয়া এবং অন্যদের যুক্ত করার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ও সাইবার সুরক্ষা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতার ব্যক্তিকে জব্দ আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed