শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরীর সিকসের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে বৃহস্পতিবার একজন প্রবাসীকে নিরাপত্তাকর্মীর বুকে পা দিয়ে আঘাত করার অভিযোগের বিষয়টি নিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা এবং বিমানবন্দরের দায়িত্ব থেকে তাদের বরখাস্তের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রতিটি বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ ভাঙচুর ও লাগেজ থেকে মূল্যবান সামগ্রী চুরির মতো ঘটনা বন্ধ করতে হবে। প্রবাসী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা এবং সুষ্ঠু সেবা নিশ্চিত করা জরুরি। কার্যকর ব্যবস্থা নেওয়া হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি ও বাকবিতণ্ডা কমার পাশাপাশি দেশের ভাবমূর্তিও অক্ষুণ্ন থাকবে।
সমাবেশ থেকে আগামী ৭ অক্টোবর বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি, পরে পদযাত্রা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সকাল ১১টা ৩০ মিনিটে অবস্থান কর্মসূচি এবং দুপুর ১২টায় শহীদ মিনার থেকে জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
কর্মসূচিতে সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের সভাপতিত্ব করেন। সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। এতে সিবিযুকসের বিভাগীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল বিমানবন্দরে প্রবাসী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদেRead More
সিলেটে আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আখালিয়াস্থ সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগRead More



Comments are Closed