সুনামগঞ্জে যুবলীগ নেতা রঞ্জিত গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুরে এবং এর আগে লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় করা মামলায় রঞ্জিত চৌধুরী রাজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট শহরের পুরাতন বাসস্টেশনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, রাজনকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed