সিলেটে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকেল আনুমানিক ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
Related News
নিরাপদ যাতায়াত ও সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয়Read More
নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারাRead More



Comments are Closed