দিরাইয়ে ১৩০৫ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকায় অভিযান চালিয় ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃত শিশ আহমদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে।
সোমবার (২৪ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে উপজেলার শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের খালপাড় হাটি এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত শিশ আহমদের বিরুদ্ধে মাদ্রকদব্র নিয়ন্ত্রণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে মাত্র ১০ দিনেRead More
তাহিরপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে আটকে যৌন হয়রানির অভিযোগ
বিশেষ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কক্ষে তালাবদ্ধ করে যৌন হয়রানির অভিযোগRead More



Comments are Closed