সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।’
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Related News
সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬)Read More
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামিRead More



Comments are Closed