হবিগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলী মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আছিয়া বেগম ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় আছিয়া বেগমকে হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার বাম কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে যায়। এবং দুর্ঘটনায় জড়িত সিএনজিচালক ও গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যায় ।
এতথ্য নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াইর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে। দুর্ঘটনায় জড়িত সিএনজিচালক ও গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে থানায় রয়েছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক হিসেবে আজিজুর মিয়া (৩০)-এর নাম জানা গেছে। তিনি বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা এবং বরকত উল্লাহর ছেলে।
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed