শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরজাহান বেগম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁ ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকার সিরাজ মিয়ার স্ত্রী।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ভোরে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানান, নুরজাহান বেগমের মৃত্যু সড়ক দুর্ঘটনা না কি হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে তার গলায় একটি রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed