লোডশেডিং ও নৃশংস ৩ খুনের ঘটনায় পুণ্যভূমির নাগরিকবৃন্দ হতভম্ব ও নির্বাক
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেট সহ সারা দেশে বিদ্যুতের সীমাহীন বিদ্যুতের লোডশেডিং, গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের অবস্থা চিড়ে চাপটা। পাশাপাশি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এরই মাঝে সিলেট নগরীর ১৯নং ওয়ার্ডের রায়নগর, ১১১-মিতালি আবাসিক এলাকায় নগরীর স্বনামধন্য ৯০ ঊর্ধ্ব ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহসিনাকে একই সাথে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই তিন খুনের ঘটনায় সিলেটের পুণ্যভূমির নাগরিকবৃন্দ হতভম্ব ও নির্বাক।
এদিকে গত ৭ আগস্ট সিলেটের ওসমানীনগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটানোর শিশু, বাউল শিল্পী সহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু, অব্যাহতভাবে সিলেট নগরীতে একের পর এক খুনের ঘটনা ৯১ সালকে অতিক্রম করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, সিলেটের দায়িত্বশীল মন্ত্রীরা এর দায় এড়াতে পারবেন না।
নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট নগরীতে রায়নগরে ৩ খুনের ঘটনায় দুর্ধর্ষ এই খুনিদের দ্রুত সনাক্ত ও আটক দেখতে চায় নগরবাসী। পাশাপাশি আইন-শৃঙ্খলা উন্নয়নে লক্ষ্যে মূল কারণগুলো চিহ্নিত করে দ্রুত আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন করার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে ঘোষিত তফশিলRead More
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More



Comments are Closed