ছাতকে সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের পরিদর্শন কক্ষ উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকেঃ সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলনের উদ্যোগে ছাতক উপজেলা পরিষদে নতুন ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে নতুন পরিদর্শন কক্ষের মাধ্যমে এলাকার জনগণ যাতে আরও সহজে ও দ্রুত সেবা ও যোগাযোগের সুযোগ পান, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জানা গেছে, উপজেলা পরিদর্শন কক্ষটি সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও মতবিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সমস্যা ও জনসেবামূলক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত আলোচনা ও সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে।
নতুন এই পরিদর্শন কক্ষ উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, পরিদর্শন কক্ষটি জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং ছাতক উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা সৃষ্টি করবে।
Related News
ঢাকার বিমানবন্দর থেকে জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: ওমান থেকে দেশের মাটিতে পা রেখেছিলেন যুবক এমডি সুজন (৩০)। কিন্তু ঢাকারRead More
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More



Comments are Closed