টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ার এলাকায় গোসলে নেমে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমদ খান সিরাজগঞ্জ সদর উপজেলার আহমেদ আলী খানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জনের একটি পর্যটক দল হাউজবোটে করে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার বিকেলে হাউজবোটটি ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করে গোসল করতে পানিতে নামেন পর্যটকরা। সে দলে আলী আহমদ খানও ছিলেন। একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed