গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বাদ জুম’আ উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এই মানববন্ধনের আয়োজন করে গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ এম সেলিম। যুগ্ম আহবায়ক হাফিজ তোফায়েল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদস্য সচিব বদরুজ্জামান সুমন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বিভাগীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পৌর বিএনপির আহবায়ক বাদল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমাদ, যুগ্ম আহবয়ক আব্দুল্লা রেজা, যুগ্ম আহবাক জুনেদ, আহমেদ, সাহেল আহমদ, জাকির আহমদ, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা শামসুল ইসলাম, শফিউল সজল চৌধুরী শিপু, আব্দুল্লাহ রানা, সাহেল আহমেদ নিপার, মনসুর আহমেদ সাগর ও জাহিদুল ইসলাম পাপলু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাশরুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বদরুজ্জামান সুমন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা দেখা যাচ্ছে। মাদকের কারণে সমাজের শান্তি বিনষ্ট করে চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। তাই প্রশাসনকে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে আহবান জানানো হয়। ইভটিজিং হচ্ছে সামাজিক ব্যাধি। তাই ইভটিজিং বন্ধে ইভটিজিং ও যৌনহয়রানি প্রতিরোধ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
Related News
ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহRead More
গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।Read More



Comments are Closed