Main Menu

সুনামগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৮ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার (২ আগস্ট) গভীর রাতে সুনামগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়।

Manual5 Ad Code

মামলার আসামিরা হলেন- মামলায় অভিযুক্তরা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন (৩৩), সভাপতি দীপঙ্কর কান্তি দে (৩২), সুয়েব আহমেদ চৌধুরী (৫০), জেলা মৎস্যজীবী লীগ নেতা আবিদুর রহমান তারেক (৩৩), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান পলাশ (২৮), পৌরসভা ছাত্রলীগ সভাপতি শিহাব (২৮), উপজেলা ছাত্রলীগ সহ—সম্পাদক আবু তালহা মুতুল (২৫), মেহেদি হাসান সাকিব (২২), জেলা ছাত্রলীগ সদস্য তুয়ার আফনান (২৮), লক্ষ্মণশ্রী ইউনিয়নের সাবেক সভাপতি সাদেক মিয়া (৫৫), সুরমা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৩৫), মহিনুর রহমান (৪৮), লক্ষ্মণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর রহমান (৫৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (৪৫), লক্ষ্মণশ্রী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুহেল মিয়া (৩০), জাহিদুল ইসলাম মহিবুর, পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল হক মাহি (২৩), জেলা আওয়ামী লীগ সহ—সভাপতি সাবেক পৌর মেয়র নাদের বখত (৫৯), সাধারণ সম্পাদক নোমান বখত পলিন (৫৫), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহান (২৫), লক্ষ্মণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকিক মিয়া (৪০), পৌর ছাত্রলীগ সহ—সম্পাদক ফাহিম আহমেদ (২০), সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রিমন (২০), পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বিশাল (২৫), জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাফসির (২৬), সহ—সভাপতি আশরাফুল ইসলাম রাহাত (২৩), শাহরিয়ার আহমেদ সাগর (২৪), সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদ (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন (৩০), মাসাকাওয়াত জামান ইনতি (৩২), মো. রাহাত আহমেদ (২৭), পৌর ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন আহমেদ শিহাব (৩১), গৌরারং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন (৩০), জেলা কৃষক লীগ আহ্বায়ক রিংকু চৌধুরী (৩৯), পরিতোষ মজুমদার (৩০), জেলা শ্রমিক লীগ সহ—সভাপতি রুহেল, রাসেল মিয়া (৪০), ইমরান (৩০), জয়নাল হাজারী (৫০), জেলা ছাত্রলীগ সহ সভাপতি জনি রায় (২৫), গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল (৪২), সোহেল মিয়া (৫০), পৌর ছাত্রলীগ সহ—সম্পাদক রেজুয়ান আলীম (২৯), লক্ষ্মণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী সালিম উদ্দীন (৫৫), জলিল মিয়া (৫০), লক্ষ্মণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ (৪৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অনিক শাহ (৩৫), জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক লায়েছ আহমেদ রবিন (৩০)।

Manual2 Ad Code

মামলার অভিযোগকারী মো. নিজাম উদ্দিন (৫০) লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের হাফিজ ইয়াকুব আলীর ছেলে।

সোমবার রাতে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

জানা যায়, গত ৩১ জুলাই রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া ব্রিজের উপর মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় রোববার রাত ১২টা ৫ মিনিটে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর, তা এজাহার হিসেবে গণ্য করে মামলা রুজু করে পুলিশ।

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, উদ্দেশ্যমূলকভাবে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের ৪৮ জন ও অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ভিডিওতে আমি আর সদর উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু তালহা মিতুল ছাড়া কাউকে চেনা যায় না। বাকি যারা আছে বিভিন্ন এলাকার ছাত্রলীগ কর্মী। ভারতে আছেন এমন নেতাকর্মীকেও মামলায় আসামি করা হয়েছে।

Manual3 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বললেন, মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)—এর বিভিন্ন ধারায় নথিভুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code