Main Menu

জুলাইয়ে নির্যাতন, হয়রানি ও মামলার শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে ৩৬টি ঘটনায় ৫৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২১ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৯ জন এবং হুমকির সম্মুখীন হয়েছেন ৮ জন সাংবাদিক। ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

Manual3 Ad Code

‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন পাঠানো হয়। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Manual2 Ad Code

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ৪৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৬৪ জন। জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা জুন মাসের তুলনায় কমেছে। গত জুন মাসে ৫৮টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছিলেন ৯ জন এবং আহত হয়েছিলেন ৩৪৬ জন।

মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারা দেশ চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে ৪৯টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন এবং আহত হয়েছেন ৫১ জন।

জুলাই মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৩ জন মারা গেছেন। যাদের মধ্যে পুলিশ হেফাজতে ২ জন ও ডিবি হেফাজতে ১ জন মারা হয়েছে। এ ছাড়া এ মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে ১০ জন আসামি মারা গিয়েছেন। এর মধ্যে ২ জন জন কয়েদি ও ৮ জন হাজতি। এর মধ্যে আওয়ামী লীগের ২ জন ও ৮ জন জন্য সাধারণ কয়েদি ছিলেন।

শ্রমিক নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ৭৯টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন এবং আহত হয়েছেন ৭২ জন। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৫৫ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন।

এ মাসে ২৫৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৯৫ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৬১ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১১ জন নারী ও কন্যা শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

অন্যদিকে ৭৮ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার মধ্যে শিশু ৪০ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত ১, আহত ৬। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৪৫ জন, আহত হয়েছেন ১০ জন এবং আত্মহত্যা করেছেন ২৩ জন নারী।

Manual7 Ad Code

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ১৮০ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১৪৬ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

Manual6 Ad Code

সার্বিক বিষয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি ও মব সহিংসতা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্তে সহিংসতা, শ্রমিক নির্যাতনের ঘটনার ধারাবাহিকতা রয়েছে। তবে এ মাসে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপ গ্রহণের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব বিষয় সমাধান করা না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code