Main Menu

উৎমাছড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের উৎমাছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক লোক ঢুকিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Manual4 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা।

Manual6 Ad Code

সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ওই দুই ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়। বিজিবি বলছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code