কোম্পানীগঞ্জে ইয়াবার চালানসহ দুই মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পারুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিজয় পারুয়া (মাঝেরগাঁও) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানে আটক হন একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের দুই ছেলে জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সম্রাট তালুকদার জানান, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed