Main Menu

মায়ের প্রতি অবহেলা, যুগ্ম সচিব ছেলেকে পদ থেকে প্রত্যাহার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে নিজ বাসায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ ওঠার পর মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই যুগ্ম সচিবকে অবিলম্বে তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় আজ থেকেই তিনি ‘স্ট্যান্ড রিলিজড’ বা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

Manual4 Ad Code

মারা যাওয়া ওই বৃদ্ধার নাম নূর জাহান বেগম। তার সন্তানদের মধ্যে এ কে এম আনিসুর রহমান সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে একটি স্থানীয় স্কুলের শিক্ষিকা।

জানা যায়, বৃদ্ধা নূর জাহান বেগম যে বাসায় তার মেয়ের সঙ্গে থাকতেন, সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মরদেহ উদ্ধারের সময়ের ভিডিও ফুটেজে দেখা যায়, বৃদ্ধার চোখে ফাঙ্গাস জমেছে এবং মরদেহে পোকা ধরেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Manual2 Ad Code

পল্লবী থানার পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ কলবেল দিলেও দরজা খোলেননি ভেতরে থাকা লোকজন। প্রতিবেশীরা এই মৃত্যুকে ‘অমানবিক’বলে মন্তব্য করেছেন।

Manual6 Ad Code

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তাদের পিতা-মাতার ভরণপোষণ ও নিয়মিত স্বাস্থ্যের খোঁজখবর নিশ্চিত করতে হবে। এই আইন অমান্য করলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডের বিধান রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code