জৈন্তাপুরে ৭৫ বস্তা ভারতীয় জিরা আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা আটক করা হয়েছে।আটককৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৮৭ হাজার ৫শত টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে ৩ জুন বুধবার বিকাল সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের মালিকানাধীন বাড়ীতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় টিনসেড পাকা ঘর হতে ভারতীয় ৭৫ বস্তা জিরা আটক করা হয়।
এসময় পুলিশের অভিযান টের পেয়ে বাড়ীর মালিক সহ চোরাকারবারীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানায় দীর্ঘদিন হতে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চোরাকারবারী দলের প্রধান শাহজানের নেতৃত্বে চোরাচালান পণ্য পাচারের লক্ষে হরিপুর এলাকায় বিভিন্ন গোদামে ভারতীয় জিরা মজুদ করে আসছে। তারই ধারাবাহিকতায় চোরাচালান বিরুদী অভিযান পরিচালনায় নজরধারী বৃদ্ধি করে পুলিশ। একপর্যায় পুলিশ বেশ কয়েকটি গোদামের সন্ধান পায়। কিন্তু এসব গোদামে চোরাচালান পণ্য মজুদের বিষয়টি নিশ্চিত না হওয়ায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার সোর্স মারফত গোদামে চোরাচালান পণ্য নিশ্চিত হওয়ার পর পরই কোন কাল ক্ষেপন না করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে দ্রুত ঐ গোদামে অভিযান পরিচালনা করে ৭৫ বস্তা ভারতীয় চোরাচালানের জিরা জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, নানা সময়ে চোরাকারবারীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে সীমান্ত পথ দিয়ে চোরাচালান পণ্য নিয়ে এসে বিভিন্ন গোডাউনে মজুদ করে। দ্রুত সময়ের মধ্যেই গোডাউন হতে পণ্য সরিয়ে নেন। চোরাচালান রোধকল্পে পুলিশ অভিন্ন কৌশলে গোদামের সন্ধানে নামে। বেশ কয়েকটি গোদাম ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। গোদাম গুলোতে পণ্য মজুত না থাকায় পুলিশ এসব গোদামগুলোতে নজরধারী বৃদ্ধি করে। বুধবার একটি গোদামে পণ্য মুজুদের পরপরই অভিযান পরিচালনা করে ৭৫ বন্তা জিরা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন চোরাচালান রোধে পুলিশ কৌশলে এসব অভিযান উপজেলা জুড়ে অব্যাহত রাখবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed