Main Menu

জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ডেস্ক: দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টি প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টায় নগরীর কোর্টপয়েন্টে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে উক্ত বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচীকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।

Share





Related News

Comments are Closed