সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে গেলেন জামায়াত আমীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর বাসায় গিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এমপি।
তিনি মঙ্গলবার (২ জুন) প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর দরগামহল্লাস্থ বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও ১নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ইঞ্জিনিয়ার নিয়াজ মোঃ আজিজুল করিম প্রমূখ।
প্রসঙ্গত- প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিক দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নানা রোগে ভূগছেন।
Related News
সিলেটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট বাজারে নানা অনিয়ম ও অসংগতি পাওয়ায় ভাই ভাই মসলাRead More
সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়েRead More



Comments are Closed