Main Menu

চট্টগ্রামে হোটেল থেকে দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার ফয়’স লেক সংলগ্ন ‘রয়েল পার্ক’ নামের আবাসিক হোটেল থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

Manual4 Ad Code

হোটেল কর্তৃপক্ষ জানায়, নিহতরা গতকাল রবিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন।

Manual1 Ad Code

তারা রয়েল পার্ক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন ও নারীর নাম সোনিয়া।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেলটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। নিহতরা কেন এবং কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code