চৌগাছায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ-তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২০) ও মিথিলা আক্তার (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে চৌগাছা উপজেলার যশোর-চৌগাছা সড়কের টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা আক্তার চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার নাজমুলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে মিথিলা অয়নকে সাথে নিয়ে অয়নের সুজুকি মনোটন মোটরসাইকেল চালিয়ে চৌগাছা থেকে আড়ারদাহের দিকে যাচ্ছিলেন। পথে টালিখোলা এলাকায় পৌঁছালে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অয়ন ও মিথিলা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় দুই তরুণ-তরুণীর মৃত্যুর খবরে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে তাঁদের এমন মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারাও।
চৌগাছা থানার উপপরিদর্শক এসআই বেলাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক পিকআপ ও চালকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Related News
চৌগাছায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ-তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২০) ও মিথিলা আক্তারRead More
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More



Comments are Closed