হবিগঞ্জে পঞ্চায়েত সভার পর বসতঘরে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থানীয় পঞ্চায়েত কমিটির সভা শেষে এক ব্যক্তির বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩১ মে) দিবাগত রাতে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন-এর পুরানগাঁও গ্রামে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় এবং তার কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
একপর্যায়ে সভায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। পরে সভা শেষে একদল গ্রামবাসী সংঘবদ্ধভাবে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি মো. মোনায়েম মিয়া বলেন, “একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বসতঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed