Main Menu

হবিগঞ্জে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত, বৌদ্ধ বিহার নির্মাণের দাবি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ ‘বুদ্ধ পূর্ণিমা’ ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মে) হবিগঞ্জ বৌদ্ধ বিহারের উদ্যোগে শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী শনিদেব মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হবিগঞ্জ বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চট্টগ্রামের আবুরখীল জেতবন সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে স্বাগত অভিবাদন জ্ঞাপন করেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির সভাপতি বাবু সাধন বড়ুয়া।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈষু ভূষণ দাশ রায়, অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, অনুপম কুমার দেব মনা, শিক্ষক দিলীপ দাস, জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সুকান্তি বড়ুয়া, আদেশ বড়ুয়া, পলাশ বড়ুয়া প্রমুখ।

Manual3 Ad Code

ডা. স্বপন বড়ুয়ার, রুমি বড়ুয়া এবং ঊর্জস্বী বিদিতা বণিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া। সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বক্তারা সরকারের নিকট হবিগঞ্জ জেলায় একটি বৌদ্ধ বিহার নির্মাণের জোর দাবি জানান। তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য একটি স্থায়ী প্রার্থনালয় নির্মাণ করা এখন সময়ের দাবি। বক্তারা আরো বলেন, বুদ্ধ ধর্ম মানে কেবল আচার নয়; সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে চলাই প্রকৃত ধর্ম”। তারা সমাজে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং হিতৈষ্য বৌদ্ধ বিহার নির্মাণের প্রচেষ্টায় নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, পিণ্ডদান ও ধর্মীয় আলোচনা।

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে, হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির সভাপতি বাবু সাধন বড়ুয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code