সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) ভোরে ছিনতাইকারীর কবলে পড়েন এই সাংবাদিক।
ছিনতাইয়ের শিকার হওয়া সাংবাদিক রায়হান উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার। তিনি ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) ভোরে বাসযোগে ঢাকা থেকে সিলেটে ফিরছিলেন রায়হান উদ্দিন। নগরের টুকের বাজার এলাকায় তেমুখী ব্রিজ পার হয়ে বাস থেকে নামেন তিনি। এরপর বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট থ-১১-৩২১৬) তিনজন দুর্বৃত্ত এসে তাকে ধরে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার কার হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, ‘আমি বর্তমানে আহত সাংবাদিককে দেখতে ওসমানী হাসপাতালে এসেছি। বিস্তারিত জেনে জানাচ্ছি।’
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘সংশ্লিষ্ট থানার ওসি বর্তমানে হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed