হবিগঞ্জে অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) পৃথক দুটি অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে ।
শনিবার (৪ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে দেশে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিস্তারিত তথ্যে জানা যায়, শনিবার ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
অন্যদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহলদল একইদিন ভোর ৪টার দিকে সীমান্তবর্তী গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ফুচকা জব্দ করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদRead More



Comments are Closed