Main Menu

সিলেটের সাংবাদিকতা অঙ্গনের নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জল নক্ষত্র ছিলেন হারিস মোহাম্মদ। জীবদ্দশায় তিনি সততার সাথে সাংবাদিকতা করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় কেটেছে সংগ্রাম করে। তবুও কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।

শুক্রবার (০৩ এপ্রিল) সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের ১৬তম মৃত্যু বার্ষিকী ছিল। এদিন বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব কর্তৃক মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সতীর্থ সহকর্মী সাংবাদিক ও পরিবারের সদস্যরা।

তারা বলেন, হারিস মোহাম্মদ সিলেটের সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তার লিখনী ও সততা, নিষ্টার মধ্য দিয়ে সে সময়ের নতুন প্রজন্ম তাকে অনুস্মরণ করেছেন। এ প্রজন্মের সাংবাদিকরাও তাঁর জীবনী অনুস্মরণ করলে উপকৃত হবেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন-ক্লাবের সহ সভাপতি ও উত্তর পূর্ব পত্রিকার সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউ.কম-এর সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল।

Manual6 Ad Code

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী কমিটির সদস্য রাজিব রাসেল, ক্লাবের সিনিয়র সাংবাদিক ও ইউএনবি’র নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মহসীন, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, উত্তরপূর্ব পত্রিকার সাব এডিটর ফয়জুল আহমদ।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদ’র স্ত্রী জ্যোৎস্না আক্তার, মেয়ে খাদিজাতুল কুবরা, ছেলে আব্দুল্লাহ হারিস পাশা, মেয়ে জামাতা রাশিক ইসলাম ও নিকটাত্বীয় আজিজ সাকি।

উল্লেখ্য, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদ ২০১০ সালের ৩ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

Manual5 Ad Code

সাংবাদিক হারিস মোহাম্মদ দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে সিলেটের দৈনিক পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code