সুনামগঞ্জে নারীকে রাতভর গণধর্ষণ, র্যাবের জালে একজন
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব ৯ এর অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার পলাতক এক অভিযুক্তকে সিলেট থেকে আটক করা হয়েছে। র্যাব বলছে, গোপন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে তিনি চার বছর ধরে পিতার বাড়িতে থাকছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে অমল দাস নামে একজন তাকে ফোন করে জানান যে, তিনি ভিকটিমকে মামার বাড়িতে পৌঁছে দেবেন। এ কথা বলে ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে সিএনজিতে তোলেন।
পরে ভিকটিমকে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতভর একাধিক ব্যক্তি মিলে জোরপূর্বক ধর্ষণ করে। রাত শেষ হওয়ার আগ মুহূর্তে তাকে একটি খড়ের ঘরে ফেলে অভিযুক্তরা সরে যায়। পরদিন সকালে ভিকটিম অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। পরে তিনি নিজেই দোয়ারাবাজার থানায় মামলা করেন।
এ ঘটনার পর থেকে পলাতক আসামিদের ধরতে র্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া বারোটার দিকে র্যাব ৯ এর একটি দল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখানে দোয়ারাবাজার এলাকার উলুকান্দি গ্রামের আহাদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৩৮) কে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া শেষে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার অন্যান্য আসামিদের ধরতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed