Main Menu

হবিগঞ্জে লরি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পিষ্ট হয়ে মোতালিব মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোতালিব নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের শেওড়াতুলী এলাকায় আকঞ্জি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোতালিব মিয়া মোটরসাইকেলযোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির (সিলেট ড-৪১-০০৬২) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি মোটরসাইকেলসহ লরির চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed