সুনামগঞ্জে মসজিদে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক মাঝপাড়া জামে মসজিদের তালা ভেঙে মাইক, আইপিএস ও সৌরবিদ্যুতের সরঞ্জামসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও মুসল্লিরা এশার নামাজ শেষে বাড়ি ফিরে যান। রোববার ভোরে ফজরের আযান দিতে গিয়ে মসজিদের ইমাম প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি দেখেন অভ্যন্তরীণ দরজার তালাও ভাঙা। এক পর্যায়ে মসজিদের মাইকের সেট, আইপিএস মেশিন, সৌরবিদ্যুতের বোর্ড, দামী ব্যাটারি ও মাইকের মাউথসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম চুরি হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া যায়।
চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদের মোতাওয়াল্লী জানান, এটি প্রথম ঘটনা নয়—এর আগেও এই মসজিদে আরও দুইবার চুরি হয়েছে। প্রতিবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই চোরচক্র বারবার এমন দুঃসাহস দেখাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এবং মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা সহজেই ভারী আইপিএস ও ব্যাটারি খুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মসজিদ আমাদের ধর্মীয় আবেগের জায়গা। আল্লাহর ঘরেও যদি নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় নিরাপদ?” তারা আরও বলেন, এ ধরনের ঘটনা তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জগন্নাথপুরের অন্যান্য উপাসনালয়েও এমন চুরির ঘটনা বাড়তে পারে।
Related News
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংস্কারে প্রায় ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়কে সংস্কারের দৃশ্য নেই, মাঠে নেই কাঙ্ক্ষিত কাজের চিহ্ন—তবু কাগজপত্রে যেন কাজ শেষ।Read More



Comments are Closed